রিও' সিনেমার ব্লু-জুয়েলের প্রজাতি স্পিক্স ম্যাকাও বন্য পরিবেশে বিলুপ্ত, ফেরানোর চেষ্টা চলছে


 ২০১৯ সালে IUCN এর ঘোষণা, আবাসস্থল ধ্বংস ও অবৈধ শিকারই মূল কারণ  


পরিবেশ ডেস্ক

বিখ্যাত অ্যানিমেটেড সিনেমা 'রিও' এর প্রধান দুই চরিত্র ব্লু এবং জুয়েল যে প্রজাতির পাখি, সেই স্পিক্স ম্যাকাও এখন বন্য পরিবেশ থেকে পুরোপুরি বিলুপ্ত।

২০১৯ সালে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN আনুষ্ঠানিকভাবে স্পিক্স ম্যাকাও _Cyanopsitta spixii_ কে "বন্য পরিবেশে বিলুপ্ত" বলে ঘোষণা করে

পরিবেশবিদদের মতে, মূলত দুটি কারণে এই নীল রঙের বিরল প্রজাতির ম্যাকাও বিলুপ্তির পথে চলে যায়।

প্রথমত, ব্রাজিলের বাহিয়া রাজ্যের নির্দিষ্ট গাছ-গাছালির আবাসস্থল ধ্বংস। দ্বিতীয়ত, খাঁচার পাখি হিসেবে ব্যাপক চাহিদার কারণে অবৈধ শিকার ও পাচার।

২০০ সালের পর থেকে বন্য পরিবেশে আর একটি স্পিক্স ম্যাকাওকেও দেখা যায়নি। 

তবে আশার কথা হলো, প্রজাতিটি পুরোপুরি পৃথিবী থেকে মুছে যায়নি। বিভিন্ন চিড়িয়াখানা ও প্রজনন কেন্দ্রে বন্দি অবস্থায় থাকা স্পিক্স ম্যাকাও দিয়ে কৃত্রিম প্রজনন কর্মসূচি শুরু হয়েছে।


ব্রাজিল সরকারের পাশাপাশি জার্মানি ও কাতারের সংরক্ষণ কেন্দ্রগুলো মিলে ২০২২ সাল থেকে ধাপে ধাপে প্রজনন করা পাখি বন্য পরিবেশে ছাড়ছে। বর্তমানে বাহিয়ার সংরক্ষিত এলাকায় অল্প কিছু স্পিক্স ম্যাকাওকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

'রিও' সিনেমার জনপ্রিয়তার পর স্পিক্স ম্যাকাওকে বাঁচাতে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ে। সংরক্ষণকারীরা আশা করছেন, আগামী কয়েক বছরের মধ্যে এই নীল ম্যাকাও আবার নিজেদের আবাসে স্বাধীনভাবে উড়তে পারবে।

Post a Comment

0 Comments