ছবি সংগৃহীত
ওমানে ১০ হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার চুক্তি স্বাক্ষর
কূটনৈতিক প্রতিবেদক | ৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী রয়েছেন। এ বিষয়ে বাংলাদেশ ওমান সরকারের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে।
বুধবার ৯ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। শামা ওবায়েদ বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের সরকারের আলোচনা হয়েছে। ওমানের একটি প্রতিনিধিদলও এ নিয়ে আলোচনা করতে বাংলাদেশে এসেছিল।
তিনি জানান, "তারা বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নিতে চায়। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে।"
প্রতিমন্ত্রী আরও বলেন, ওমানের আরেকটি প্রতিনিধিদল আগামী মাসে বাংলাদেশে আসবে। এরপর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।
ওমানের ভিসা পুনরায় চালুর চেষ্টা এদিকে ওমানের ভিসা পুনরায় চালুর বিষয়েও সরকার কূটনৈতিকভাবে চেষ্টা করছে বলে জানান শামা ওবায়েদ।
তিনি বলেন, "বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ রয়েছে, যা বিগত সরকারের সময়ে হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশিরা যেন নিয়মিতভাবে ওমানে যেতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করছে।"*
বর্তমানে ওমানে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী কাজ করছেন। নতুন করে কৃষি ও মৎস্য খাতে কর্মী নিয়োগের ফলে বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে বলে আশা করছে সরকার। |
0 Comments