 |
| ফ্রিডম নিউজ বিডি ২৪ |
স্পোর্টস ডেস্ক: ফ্রিডম নিউজ বিডি ২৪
প্রকাশিত :৩০ অক্টোবর ২০২৬
ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী গাজার অসহায় শিশুদের জন্য মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলারেরও বেশি অর্থ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
জানা গেছে, যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের চিকিৎসা, খাদ্য ও শিক্ষা সহায়তার জন্য আয়োজিত ওই চ্যারিটি ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামজা। তার আহ্বানে সাড়া দিয়ে প্রবাসী ও স্থানীয়রা মুক্তহস্তে অনুদান দেন।
এ বিষয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামজা চৌধুরী বলেন, "একজন ফুটবলার হিসেবে শুধু মাঠে নয়, মাঠের বাইরেও আমাদের দায়িত্ব আছে। ন্যায়ের পক্ষে কথা বলাটা জরুরি, কারণ নীরবতা নিপীড়নকে শক্তিশালী করে।" (Silence empowers oppression)
হামজা চৌধুরী এর আগেও ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে সংহতি জানিয়েছেন। তার এই উদ্যোগকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা করা হচ্ছে।
0 Comments