 |
| ফ্রিডম নিউজ বিডি ২৪ |
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ফ্রিডম নিউজ বিডি ২৪
প্রকাশিত :৩১ অক্টোবর ২০২৬
এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া পৌনে ১৩ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আজ।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
চলতি বছর ২ জুলাই থেকে দেশজুড়ে ২ হাজার ৬৯৭ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়। অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা স্থগিত হলেও ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।
ফল জানবেন যেভাবে:
শিক্ষার্থীরা প্রতিষ্ঠান থেকে, অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
ওয়েবসাইট: https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd
এসএমএসে ফল জানতে: HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম ৩ অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। যেমন: HSC Dha 123456 2026
গত বছর ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে গড় পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ, যা ২০২৪ সালে ছিল ৭৭.৭৮ শতাংশ। এ বছর পাসের হার কেমন হতে পারে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান বলেন, "এখন সঠিকভাবে ধারণা দেওয়া ঠিক হবে না, অপেক্ষা করতে হবে।"
পুনর্নিরীক্ষণ ও অকৃতকার্যদের সুযোগ:
ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে। প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা।
এছাড়া এবার অকৃতকার্য শিক্ষার্থীরা ফল প্রকাশের ২ মাসের মধ্যেই পুনরায় পরীক্ষায় বসার সুযোগ পাবেন বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এ বিষয়ে বিস্তারিত ফল প্রকাশের পর জানানো হবে।
0 Comments