ছবি সংগৃহীত
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার ।। অনলাইন পোর্টাল প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে চিরকুট
কমলগঞ্জ উপজেলায় জেসি চৌধুরী (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকালে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের জামাল চৌধুরীর মেয়ে।
পরিবারের সদস্যরা সকালে ঘরের ভেতর ফ্যানের সঙ্গে জেসির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে লেখা ছিল। ‘সবে আমারে মাফ করে দিও। আমি মানসিক কষ্ট আর নিতে পারছি না।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে লাশ পাঠিয়েছে।
কমলগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে
|
0 Comments