গরুকে সরিয়ে দেওয়ার অভিযোগে বৃদ্ধ মুসলিমকে নাক ঘষে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ, ভিডিও ভাইরাল


আন্তর্জাতিক ডেস্ক ।। অনলাইন পোর্টাল
প্রকাশিত: ১০, সেপ্টেম্বর ২০২৬

গরুকে সরিয়ে দেওয়ার অভিযোগে বৃদ্ধ মুসলিমকে নাক ঘষে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ, ভিডিও ভাইরাল


 মধ্যপ্রদেশের গুনা জেলার জামনির এলাকায় এক বৃদ্ধ মুসলিম ব্যক্তিকে চরমভাবে হেনস্তা ও অপমান করার অভিযোগ উঠেছে। পথচলতি একটি গরুকে সরিয়ে দেওয়ার  অভিযোগে স্থানীয় কিছু বাসিন্দা এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন 'বজরং দল'-এর কর্মীরা ওই বৃদ্ধকে জোরপূর্বক গরুর পায়ে পড়তে এবং মাটিতে নাক ঘষে ক্ষমা চাইতে বাধ্য করে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
  
স্থানীয় ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার শিকার ওই বৃদ্ধ মুসলিম ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গরুকে সরে যাওয়ার জন্য আলতো আঘাত বা লাথি মারার অভিযোগ আনা হয়। এর পরপরই সেখানে উপস্থিত বজরং দলের কর্মীরা তাকে ঘিরে ধরে এবং চরম হেনস্তা শুরু করে।

ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, তীব্র আতঙ্ক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ওই বৃদ্ধ ব্যক্তি উপস্থিত একদল যুবকের চাপের মুখে গরুর সামনে সেজদা করছেন এবং গরুর পা ছুঁয়ে ক্ষমা চাচ্ছেন। শুধু তাই নয়, তাকে দিয়ে মাটিতে নাক ঘষানোও হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর মানবাধিকার কর্মী এবং সাধারণ নেটিজেনরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। অনেকেই একে ধর্মীয় উগ্রবাদ ও সংখ্যালঘুদের ওপর এক প্রকার চরম মানসিক ও শারীরিক নির্যাতন হিসেবে দেখছেন। 

ইন্টারনেটে অনেকেই এই কাপুরুষোচিত কাজের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবি তুলেছেন।

Post a Comment

0 Comments