হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি সংগৃহীত 


জাতীয় ডেস্ক । ফ্রিডম নিউজ বিডি ২৪

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৬


হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান

 চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনিং এর সময়  দুর্ঘটনায় আহত  ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার ১১ সেপ্টেম্বর বিকাল ৩টায় দিকে তিনি সেখানে পৌঁছান। এসময় তিনি আহত কর্মকর্তার খোঁজখবর নেন এবং কিছুক্ষণ অবস্থান করে তার দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এসময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।

এর আগে, গত বুধবার ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং ট্রেনিং চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় হটাৎ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ক্যাপ্টেন মহিউদ্দিন। 

দুর্ঘটনার পর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

নিহত সেনা সদস্য হলেন তাসনিম রিফাত- রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বাসিন্দা

আবু বকর সিদ্দিক পিয়াস - নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা

ট্যাংকের ফায়ারিং ট্রেনিং চলাকালে কী কারণে এই হটাৎ  দুর্ঘটনা ঘটলো, তার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।


এদিকে প্রধানমন্ত্রীর সিএমএইচ সফরের পর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।


 

Post a Comment

0 Comments