যথাযথ সামরিক মর্যাদায় শাহাদাত বরণকারী দুই সেনাসদস্যের দাফন সম্পন্ন

ছবি : ফ্রিডম নিউজ বিডি ২৪

জাতীয় ডেস্ক  ফ্রিডম নিউজ বিডি ২৪  

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৬

ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার): গতকাল বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর যথাযথ সামরিক মর্যাদায় চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় শাহাদাত বরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্যের দাফন সম্পন্ন হয়েছে।


শাহাদাত বরণকারীরা হলেন সৈনিক আবু বকর সিদ্দিক এবং সৈনিক তাসনিম রিফাত

 

সৈনিক আবু বকর সিদ্দিক-কে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের নিজ গ্রামে এবং সৈনিক তাসনিম রিফাত-কে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

জানাজা ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া নিহতদের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের মানুষ শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন।


সামরিক প্রটোকল অনুযায়ী গার্ড অব অনার প্রদান এবং জাতীয় পতাকায় মোড়ানো মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


গত বুধবার ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় এই দুই সৈনিক শাহাদাত বরণ করেন। একই ঘটনায় গুরুতর আহত হন ক্যাপ্টেন মহিউদ্দিন। তিনি বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন।


দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সেনাবাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


 

Post a Comment

0 Comments