হরমুজ প্রণালী শিগরি মার্কিন ভূখণ্ড হবে: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধ জয় শেষ হলেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথকে 'মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ড' হিসেবে ঘোষণা করার ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যের পরপরই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। ট্রাম্পের মন্তব্য ও ওয়াশিংটনের অবস্থান যুক্তরাষ্ট্রে এক ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযান সফলভাবে শেষ হওয়ার দ্বারপ্রান্তে। তিনি বলেন, "ইরানকে পুরোপুরি পরাজিত করার পর খুব শীঘ্রই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।" মার্কিন প্রশাসনের এই অবস্থানকে আন্তর্জাতিক সমুদ্রসীমা আইন ও সার্বভৌমত্বের পরিপন্থী হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। ইরানের কড়া জবাব Iran International ট্রাম্পের এমন বক্তব্যের বিপরীতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে ট্রাম্পের এই দাবিকে "দিবা স্বপ্ন" ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দেওয়া হয়। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেন, "একটি টুইট, বিমানবাহী রণতরী কিংবা কোনো নির্বাচনী বক্তব্যের মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা যায় না। এই প্রণালি অতীতেও ইরানের ছিল, বর্তমানেও ইরানের এবং ভবিষ্যতেও ইরানেরই থাকবে। এটি কেবল ইরানের নির্দেশেই খোলা বা বন্ধ করা সম্ভব।" বিশ্বজুড়ে জ্বালানি বাজারে উদ্বেগ ও দাম বৃদ্ধি দুই দেশের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি হুঙ্কার ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ঘিরে সৃষ্টি হওয়া সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। বিশ্বের মোট ব্যবহৃত অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ (২০ শতাংশ) এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। সার্বিক পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম একলাফে অনেকটাই বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৯০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। তেল সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, হরমুজ প্রণালিতে সামরিক সংঘাত বা অবরোধ দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হতে পারে এবং মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

আমার সম্পর্কে

Freedom News BD