বাগমারায় এসএসসিতে অকৃতকার্য হয়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু, পরিবারে শোকের ছায়া

বাগমারায় এসএসসিতে অকৃতকার্য হয়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু, পরিবারে শোকের ছায়া নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষার কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মহব্বতপুর গ্রামে নিজ বসতবাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত কারিনা চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকাশিত ফলাফলে রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হন কারিনা। পরীক্ষার ফলাফল জানার পর থেকেই তীব্র মানসিক হতাশায় ভুগছিলেন তিনি। একপর্যায়ে সোমবার দুপুরে নিজ ঘরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথিমধ্যেই তার মৃত্যু হয়। একই সাথে দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার মর্মান্তিক ধাক্কা ও হতাশাই এই উদীয়মান শিক্ষার্থীর অকাল মৃত্যুর কারণ বলে ধারণা করছেন স্বজনরা। এই ঘটনায় মহব্বতপুর গ্রাম ও চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকস্তব্ধ স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

আমার সম্পর্কে

Freedom News BD