থানার ভেতরে হাতকড়া পরে আসামির টিকটক

মাদারীপুর সদর থানায় হাতকড়া পরা যুবকের টিকটক, পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ মাদারীপুর সদর থানার ভেতরে হাতকড়া পরা অবস্থায় এক যুবকের টিকটক ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। পুলিশ সদস্যদের উপস্থিতিতেই কীভাবে ওই যুবক মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও ধারণ করলেন, তা নিয়ে পুলিশের নিরাপত্তা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তানভীর নুসু নামের এক যুবক হাতকড়া পরা অবস্থায় থানার ভেতরে দাঁড়িয়ে টিকটক ভিডিও করছেন। তার আশপাশে ডিউটি অফিসার, একজন কনস্টেবল ও উপপরিদর্শক (এসআই) ইব্রাহিমসহ কয়েকজন পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা যায়। মারামারির ঘটনায় আটক হয়েছিলেন তানভীর পুলিশের একটি সূত্র জানায়, প্রায় ৮ থেকে ১০ দিন আগে মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় মারামারির একটি ঘটনায় তানভীর নুসুকে আটক করে থানায় আনা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশের নজর এড়িয়ে হাতকড়া পরা অবস্থায় তিনি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং পরবর্তীতে নিজের টিকটক অ্যাকাউন্টে সেটি প্রকাশ করেন বলে জানা গেছে। হাতকড়া পরা অবস্থায় মোবাইল পেলেন কীভাবে? পুলিশি হেফাজতে থাকা এবং হাতে হাতকড়া থাকা অবস্থায় ওই যুবকের হাতে মোবাইল ফোন কীভাবে গেল—এ নিয়েই মূলত প্রশ্ন উঠেছে। একাধিক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, দায়িত্বে থাকা সদস্যদের গাফিলতির কারণেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দায়িত্বশীলতা, হেফাজতে থাকা ব্যক্তিদের ওপর নজরদারি এবং থানার নিরাপত্তাব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যও দেখা গেছে। তদন্ত কমিটি গঠন ঘটনাটি খতিয়ে দেখতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। তদন্তের পর সংশ্লিষ্টদের দায়িত্বে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে। অভিযোগের বিষয়ে জানতে উপপরিদর্শক (এসআই) ইব্রাহিমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, “থানার ভেতরে টিকটক ভিডিও ধারণের বিষয়ে আমি অবগত নই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

আমার সম্পর্কে

Freedom News BD