কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ

কলকাতায় পাঁচতলা হোটেলে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৯, ৮ জনই বাংলাদেশি আন্তর্জাতিক ডেস্ক ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আটজনই বাংলাদেশি বলে জানা গেছে, যার মধ্যে শিশু ও নারীও রয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ল্যাডার ব্যবহার করে হোটেলে আটকে পড়া অতিথিদের উদ্ধার করে। তবে আগুনের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ নেয়। অনেক অতিথি প্রাণ বাঁচাতে বাথরুমে আশ্রয় নিলেও ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ৯ জনের মধ্যে শনাক্ত হওয়া ছয়জন হলেন: দেবাশিস দত্ত (৩৭) - কুষ্টিয়া সদর শর্ণশিষ দত্ত (২) - দেবাশিস দত্তের শিশুসন্তান আফসানা শিম্মিন (২৫) - কুষ্টিয়া সদর মো. আকরাম আলী (৬৪) - থানাপাড়া, কুষ্টিয়া আহমেদ বাবু (২) - বেগুনবাড়ি, সাভার, ঢাকা সন্দীপ পাসওয়ান (১৯) - গিরিডি, ঝাড়খণ্ড (ভারত) উদ্ধার হওয়া বাকি তিনজনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে স্থানীয় ও হাসপাতাল সূত্রে ধারণা করা হচ্ছে তারাও বাংলাদেশি নাগরিক। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদেহগুলোর শরীরে মারাত্মক পোড়া দাগ দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধোঁয়ার বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

আমার সম্পর্কে

Freedom News BD