ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকাসহ আশপাশের এলাকা

ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প নিজস্ব প্রতিবেদক রাজধানী ঢাকাসহ আশপাশের কয়েকটি এলাকায় সোমবার (১৭ আগস্ট) ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ০। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভোর ৫টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়। উৎপত্তিস্থলটি রাজধানী ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার। স্বল্পমাত্রার এই ভূমিকম্পে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। # Freedom News BD

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

আমার সম্পর্কে

Freedom News BD