![]() |
| গ্রাফিতি ফ্রীডম নিউজ বিডি ২৪ |
আন্তর্জাতিক ডেস্ক |ফ্রিডম নিউজ বিডি ২৪
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে থামছে না রহস্যজনক হত্যাকাণ্ড। শহরের কাছে আরও এক নারীর মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে গত দুই মাসে একই এলাকা থেকে ১০ জন নারীর মরদেহ উদ্ধার করা হলো। শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গত জুলাই ও আগস্টে জোহানেসবার্গের পূর্ব দিকের একুরহুলেনি পৌর এলাকায় ৭ কিলোমিটারের মধ্যে তিনজন নারীর মরদেহ পাওয়া যায়। ঘটনাটি তখন বিচ্ছিন্ন মনে হলেও, চলতি মাসের শুরুতে মাত্র ১০ দিনের ব্যবধানে একই এলাকা থেকে আরও ৬টি মরদেহ উদ্ধার হলে পুরো বিষয়টি নতুন মোড় নেয়।
ধারাবাহিক এই মৃত্যুতে স্থানীয়দের মধ্যে চরম ভয় ছড়িয়ে পড়েছে। অনেকের ধারণা, এর পেছনে কোনো সিরিয়াল কিলার বা সংঘবদ্ধ গোষ্ঠী জড়িত থাকতে পারে।
শনিবার সকালে উদ্ধার হওয়া দশম মরদেহটির পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস জানিয়েছে, মরদেহ উদ্ধারের বিষয়টি সত্য। ঘটনাস্থলে ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম কাজ করছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।
সূত্র :বিবিসি

0 Comments