আশুলিয়ায় বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার

 

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের  অর্ধগলিত লাশ উদ্ধার


Freedom News BD  | ঢাকা উত্তর
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ এএম

সাভার: সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন এক দম্পতি ও তাদের নবজাতক সন্তান।


শনিবার ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।


স্থানীয়রা জানান, ওই ঘর থেকে কয়েকদিন ধরে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।


আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘরের ভেতর থেকে স্বামী, স্ত্রী ও তাদের নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। স্বামীর গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। লাশগুলো অর্ধগলিত হয়ে গেছে।”


পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 


প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে থানা পুলিশ।

এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

আমার সম্পর্কে

Freedom News BD