![]() |
| ছবি : সংগৃহীত |
সেরি আ’র সেরা দলে লাউতারো মার্তিনেজ, পেলেন সেরা ফরোয়ার্ড পুরস্কার
স্পোর্টস রিপোর্ট :Freedom News BD
মিলান: ইন্টার মিলানের তারকা ফুটবলার লাউতারো মার্তিনেজ ২০২৫–২৬ মৌসুমের সেরি আ টিম অফ দ্য ইয়ারে জায়গা করে নিয়েছেন। বুধবার রাতে এই ঘোষণা দেওয়া হয়। এই দলে তার সাথে ইন্টারের আরও ৪ জন খেলোয়াড় আছেন।
এছাড়াও মার্তিনেজকে লিগের সেরা ফরোয়ার্ডের পুরস্কারও দেওয়া হয়েছে।
পুরস্কার পাওয়ার পর তিনি ইন্টার ও শহরের প্রতি ভালোবাসার কথা বলেন। তিনি বলেন, “এই শহর প্রথম দিন থেকেই আমাকে সাপোর্ট করেছে। আমার এখানে রেস্টুরেন্ট আছে, বাচ্চারা স্কুলে যায়। আমি এখানেই থাকতে চাই কারণ আমি খুশি।”
সম্প্রতি তাকে নিয়ে দলবদলের গুঞ্জন শোনা গেলেও তিনি থাকার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “গুজব সত্যি ছিল। কিন্তু আমি সতীর্থ, মানুষজন এবং ফ্যানদের জন্য এখানেই থাকতে চাই। যতদিন ক্লাব আমাকে চাইবে, আমি ইন্টারের জন্যই খেলব।”
গত মৌসুমে ভালো পারফরম্যান্সের জন্যই এই পুরস্কার পেলেন ইন্টারের অধিনায়ক।
