নতুন নামে র‍্যাব ফিরানো হচ্ছে আভিযোগ এনসিপির আহ্বায়ক নাইদুল ইসলামের

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম 

ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬


জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, র‍্যাব বিলুপ্ত করে একই জনবল দিয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি’ গঠন করা হলে সেটা হবে “নতুন নামে র‍্যাবকে ফিরিয়ে আনা”।


বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ বিল উত্থাপনের সময় তিনি এর বিরোধিতা করেন।


নাহিদ ইসলাম বলেন, “র‍্যাব বিগত ফ্যাসিবাদী সময়ে গুম, বিচারবহির্ভূত হত্যা এবং আয়নাঘরের সঙ্গে জড়িত ছিল। সংসদের অনেক সদস্যেরই আয়নাঘরে যাওয়ার অভিজ্ঞতা আছে। প্রতিষ্ঠানটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমালোচিত।”


তিনি আরও বলেন, বিএনপি, জামায়াত, এনসিপি ও ১১ দলসহ সবার প্রতিশ্রুতি ছিল র‍্যাব বিলুপ্ত করার। নির্বাচনের আগেও বিএনপি বলেছিল র‍্যাব বিলুপ্ত করবে, কিন্তু র‍্যাবের জায়গায় নতুন বাহিনী আনার কথা বলেনি।


নাহিদের মতে, সামরিক বাহিনী ও পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে নিপীড়নের হাতিয়ার বানানো হয়েছিল ফ্যাসিবাদী আমলে। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোও র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছিল।


তিনি বলেন, “এটি ফ্যাসিবাদের ক্ষতচিহ্ন ও ভয়ের প্রতীক। আগে এটি বিলুপ্ত করতে হবে। পুলিশের বিশেষায়িত ইউনিট দরকার হলে তা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। আলোচনা ছাড়া বিল আনা ঠিক হবে না।


সংসদে বিলটি উত্থাপনের সময় বিরোধী দলের পক্ষ থেকে এটি নিয়ে আরও আলোচনার দাবি ওঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

আমার সম্পর্কে

Freedom News BD