গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

ফ্রিডম নিউজ বিডি ২৪
 গ্রাফিতি 


ফ্রিডম নিউজ বিডি ডেস্ক | ঢাকা

প্রকাশিত ২০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিসি তেজগাঁও ইবনে মিজান। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। 

ডিসি তেজগাঁও বলেন, "মরদেহ এখনও ফ্ল্যাটের ভেতরে রয়েছে। সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে আসছে। আলামত সংগ্রহের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ কিছু জানায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। 

Post a Comment

0 Comments