আন্তর্জাতিক ডেস্ক: ফ্রিডম নিউজ বিডি ২৪
প্রকাশিত :১১ অক্টোবর ২০২৬
সুলতান মাহমুদ সৌদি প্রবাসী
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় ১২ জন নিহত এবং অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) এই হামলা হয়। এটি চলতি সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে তৃতীয় হামলা এবং গত এক দশকের মধ্যে সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
নিহতদের মধ্যে ৪ জন সৌদি নাগরিক, ২ জন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক রয়েছেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো সতর্কতা ছাড়াই হামলাটি হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ দায় স্বীকার না করলেও, রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলার পেছনে থাকতে পারে।
সূত্র: Reuters
0 Comments