নিজস্ব প্রতিবেদক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে।
সারজিস আলমের ফেসবুক পোস্টে ২০২৫ সালের ১৩ জুলাই নুরুল হক নুরের একটি পুরোনো পোস্টের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। ওই পোস্টে রাজনৈতিক দল পরিবর্তনকারীদের নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল—সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীদের ‘রাজনৈতিক পতিতা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।
