 |
| ছবি: সংগৃহীত |
ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে বললেন "তুচ্ছ বিষয়
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট Freedom News BD.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক উত্তেজনাকে খুব ছোট করে দেখছেন। তিনি এটাকে "তুচ্ছ বিষয়" বা "স্মল পটাটোস" বলেছেন। খবর দিয়েছে আল জাজিরা।
ট্রাম্প বলেছেন, "অনেকেই একে বড় যুদ্ধ বলছে, আমি বলব এটা একটা সামরিক সংঘাত। যুক্তরাষ্ট্রের জন্য এটা খুবই ছোট ব্যাপার। আমরা থেমে থেমে কয়েকটা জায়গায় হামলা করছি, টানা যুদ্ধ করছি না।"
তিনি ভিয়েতনাম যুদ্ধের কথা টেনে বলেছেন, ভিয়েতনামে ১ লাখ আমেরিকান মারা গিয়েছিল। আর এই সংঘাতে এখন পর্যন্ত ১৮ জন মারা গেছে। তাই এটা তার কাছে বড় কিছু না।
ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রের কাছে একটা পাহাড়ি সুড়ঙ্গ আছে। এটাকে অনেকে "পিকঅ্যাক্স মাউন্টেন" বা "কোহ-ই কোলং গাজ লা" বলে। ধারণা করা হয় ইরান তাদের ইউরেনিয়াম আর সেন্ট্রিফিউজ মেশিন এই পাহাড়ের অনেক গভীরে লুকিয়ে রেখেছে, যেন বোমা মেরেও ধ্বংস করা না যায়।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "আমরা খুব শিগগিরই পিকঅ্যাক্স মাউন্টেনে আঘাত হানতে পারি। ইরানকে কোনোভাবেই পারমাণবিক বোমা বানাতে দেওয়া হবে না।"
ট্রাম্প আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তাদের মূল কাজ শেষ করেছে। ইরানকে পারমাণবিক অস্ত্র বানানো থেকে থামিয়ে দিয়েছে। তার দাবি, আমেরিকা এখনই সেনা সরিয়ে নিলেও ইরানের আবার ঘুরে দাঁড়াতে ২৫ বছর লাগবে।
ট্রাম্পের এই কথায় অনেকেই রেগে গেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাড়ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, তেলের দাম বাড়ছে। এই সময়ে এসে একে "তুচ্ছ বিষয়" বলা দায়িত্বজ্ঞানহীনতার মতো
ট্রাম্প বলতে চাইছেন এই সংঘাত বড় কিছু না, আমেরিকা জিতে গেছে, আর ইরানের পারমাণবিক জায়গায় হামলা করতেও তারা প্রস্তুত। কিন্তু বাস্তবে পরিস্থিতি এখনও উত্তপ্ত, আর অনেক দেশই এটা নিয়ে চিন্তিত।