রাষ্ট্রপতি হয়ে প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছবি সংগৃহীত 

রাষ্ট্রপতি হয়ে প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর


ঠাকুরগাঁও প্রতিনিধি | ৬ সেপ্টেম্বর ২০২৬, রোববার_

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের এই সফর ঘিরে জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।


রোববার সফরের প্রথম দিনে তিনি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরদিন সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।


রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়েছে, সংক্ষিপ্ত এই সফরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ও করবেন।


উৎসবের আমেজ জেলাজুড়ে

রাষ্ট্রপতির আগমনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঠাকুরগাঁও শহর ও আশপাশের এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি দপ্তরগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রং করার কাজ।


ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বাসসকে বলেন, "মহামান্য রাষ্ট্রপতি ঠাকুরগাঁও আসছেন এই খবর শোনার পর তৃণমূল থেকে শুরু করে সব স্তরের নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। রাষ্ট্রপতিকে দেখার জন্য সবাই অপেক্ষা করে আছে।"


আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সফরসূচি অনুযায়ী রোববার নাগরিক সংবর্ধনার পর সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে শেষ হবে রাষ্ট্রপতির এই সফর।


 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

আমার সম্পর্কে

Freedom News BD