আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাক নৌবাহিনীর জাহাজে সংঘর্ষ,

 

ভারত - পাকিস্তান আরব সাগরে সংঘর্ষ 

আন্তর্জাতিক ডেস্ক।  ফ্রীডম নিউজ বিডি ২৪

দিল্লিতে তলব পাক প্রতিনিধিকে
 আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর জাহাজের সঙ্গে পাকিস্তানি জাহাজের ধাক্কা লাগার ঘটনায় উত্তেজনা। মঙ্গলবার আরব সাগরের উত্তর অংশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর দিল্লিতে ইসলামাবাদের প্রতিনিধিকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ।

অন্য দিনের মতোই আরব সাগরে টহল দিচ্ছিল ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ। সেই সময় পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজ অত্যন্ত বেশি গতিতে এবং বিপজ্জনকভাবে ধেয়ে এসে ভারতীয় জাহাজে ধাক্কা মারে।
দুই জাহাজের সংঘর্ষে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
দিল্লিতে পাক প্রতিনিধিকে ডেকে ভারত জানিয়েছে:
পাকিস্তানি নৌবাহিনীর আচরণ 'গ্রহণযোগ্য নয়' এবং এতে 'পেশাদারিত্বের অভাব' রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের  বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি জাহাজটির এই আচরণ ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৯১ সালে স্বাক্ষরিত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। ওই চুক্তি অনুযায়ী, সামরিক মহড়া, রণকৌশলগত অনুশীলন বা সৈনিক চলাচলের বিষয়ে আগাম নোটিস দিতে হয়। পাকিস্তান সেই নিয়ম না মেনে সরাসরি চুক্তি লঙ্ঘন করেছে।
ভারত সাফ জানিয়ে দিয়েছে, আগামী দিনে যেন এই ধরনের ঘটনা না ঘটে এবং চুক্তির বিধান মেনে চলা হয়, সেই বার্তা ইসলামাবাদকে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে ইসলামাবাদে মোতায়েন থাকা ভারতের প্রতিনিধিকেও পাকিস্থানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব করে অনুরূপ প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কূটনৈতিক মহলের মতে আন্তর্জাতিক জলসীমায় এমন ঘটনা বিরল, তবে এটাই প্রথম নয়। এর আগে ২০১১ সালে পাকিস্তানের যুদ্ধজাহাজ PNS Babur ভারতীয় যুদ্ধজাহাজ INS Godavari-র খুব কাছে চলে আসে, যাতে ভারতের হেলিকপ্টার নেট ক্ষতিগ্রস্ত হয়। সে সময়ও দুই দেশের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছিল।
বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান উত্তেজনার আবহে এই নতুন সংঘর্ষের ঘটনা দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিল।

Post a Comment

0 Comments