![]() |
| গ্রাফিতি ফ্রীডম নিউজ বিডি ২৪ |
নিজস্ব প্রতিনিধি। ফ্রীডম নিউজ বিডি ২৪
প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০২৬
জুমার দিনের ৫ গুরুত্বপূর্ণ আমল, যা মেনে চলা সুন্নত
সপ্তাহের শ্রেষ্ঠ পবিত্র জুমার দিন। এই দিনকে গরিবের হজের দিনও বলা হয়। ইসলামে জুমার দিনের বিশেষ মর্যাদা ও ফজিলত রয়েছে। হাদিসে এই দিনের জন্য ৫টি বিশেষ আমলের কথা বলা হয়েছে। যা নিম্নে বর্ননা দেওয়া হলো।
১. গোসল ও সুগন্ধি ব্যবহার:
জুমার দিনে নামাজের উদ্দেশ্যে উত্তমরূপে গোসল করা, পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করা এবং আতর বা সুগন্ধি ব্যবহার করা সুন্নত। রাসূল (সা.) নিজেও এ দিনে বিশেষ পরিচ্ছন্নতা অবলম্বন করতেন।
২. তাড়াতাড়ি মসজিদে যাওয়া:
জুমার আজান হওয়ার সাথে সাথে দুনিয়াবি সকল কাজকর্ম বন্ধ করে দ্রুত মসজিদের দিকে রওনা হওয়া উচিত। যে যত আগে মসজিদে যাবে, তার জন্য তত বেশি সওয়াব লেখা হয়।
৩. সূরা কাহাফ তিলাওয়াত:
জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াতের বিশেষ ফজিলত রয়েছে। হাদিস অনুযায়ী, যে ব্যক্তি এ দিনে সূরা কাহাফ পাঠ করবে, তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে বিশেষ নূর বা আলো জ্বলতে থাকবে।
৪. বেশি বেশি দরুদ পাঠ:
জুমার দিনটি দরুদ পাঠের শ্রেষ্ঠ দিন। এ দিনে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ শরিফ পাঠ করার বিশেষ তাগিদ রয়েছে।
৫. মনোযোগ দিয়ে খুতবা শোনা:
জুমার খুতবা শোনা ওয়াজিব। ইমাম সাহেব যখন খুতবা প্রদান করবেন, তখন কোনো কথা না বলে, অযথা কাজ না করে মনোযোগ দিয়ে খুতবা শোনা আবশ্যক।
লেখক সাহিবুর রহমান

0 Comments