 |
| ছবি সংগৃহীত |
ফ্রিডম নিউজ বিডি ২৪। রাজনৈতিক ডেস্ক
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে বাংলাদেশে সন্ত্রাসী ও চরমপন্থী গোষ্ঠীগুলোর তৈরি করা হুমকি অত্যন্ত গম্ভীর এবং একে অবহেলা করা উচিত নয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
সাক্ষাৎকারে বাংলাদেশ পাকিস্তানের মতো সন্ত্রাসী সংগঠনগুলোর আঞ্চলিক নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হচ্ছে কি না— উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, নিজের শাসনকালে তিনি বাংলাদেশকে চরমপন্থীদের নিরাপদ ঘাঁটি হওয়া থেকে রক্ষা করতে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন।
তিনি বলেন, নাগরিক স্বাধীনতা রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা, শক্তিশালী গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার মাধ্যমে দেশে শান্তি ও স্থায়িত্ব বজায় রাখা তার অগ্রাধিকার ছিল।
উগ্রবাদী মতাদর্শ কোনো নির্দিষ্ট সীমান্ত মেনে চলে না উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন রাখা কোনো সমাধান নয়। বরং পুরো বিষয়টিকে আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপট থেকে বিবেচনা করে সব দেশের সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
0 Comments