জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, বিশ্ব দরবারে তুলে ধরলেন বাংলাদেশের অগ্রাধিকার

গ্রাফিতি ফ্রীডম নিউজ বিডি ২৪


নিউইয়র্ক আন্তর্জাতিক ডেস্ক। ফ্রিডম নিউজ বিডি ২৪

প্রকাশিত :২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে দেওয়া ভাষণে তিনি গণতন্ত্র, উন্নয়ন, জলবায়ু ন্যায়বিচার, রোহিঙ্গা সংকট এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতে জাতিসংঘের সকল সদস্য দেশগুলো কে শুভেচ্ছা জানান এবং আন্তজার্তিক কূটনীতির প্রতি বাংলাদেশের অবিচল আস্থার কথা তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছে। জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন নিশ্চিত করাই তার সরকারের প্রধান অঙ্গীকার।

১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাধানও মিয়ানমারে হতে হবে। দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

 জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি উল্লেখ করে তিনি বলেন, আমরা বৈশ্বিক গরম হয়ে যাওয়ার জন্য দায়ী নই, কিন্তু এর সবচেয়ে বড় শিকার। জলবায়ু ন্যায়বিচার এবং ক্ষতিপূরণ তহবিল বাস্তবায়নে উন্নত বিশ্বকে প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান তিনি।

 জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরে তিনি আন্তর্জাতিক সংঘাত বন্ধে সংলাপ ও কূটনীতির ওপর জোর দেন।

ভাষণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "বাংলাদেশ হবে একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ, যে দেশ বিশ্বের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে, শত্রুতায় নয়। 

Post a Comment

0 Comments