ছাত্রীর রহস্যজনক মৃত্যু, মাকে শেষ ফোনে বলেছিল "ওরা আমাকে মেরে ফেলবে

গ্রাফিতি ফ্রীডম নিউজ বিডি ২৪


আন্তর্জাতিক ডেস্ক | ফ্রিডম নিউজ বিডি ২৪ | 

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬


ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছ আসামে। নিহত ছাত্রীর নাম নিমিশা ঠাকুরিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর কিছুক্ষণ আগে মধ্য রাতে নিমিশা তার মাকে ফোন করেন। ফোনে তিনি আতঙ্কিত কণ্ঠে বলেন, "ওরা আমাকে মেরে ফেলবে মা।" এর পরপরই ফোনের সংযোগ বন্ধ হয়ে যায়।

পরে গুয়াহাটি শহরের উপকণ্ঠে গারল এলাকার একটি হোমস্টে থেকে তার অচেতন দেহ উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ নিমিশার সাথে থাকা এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবকের দাবি, এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে পুলিশ প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই সন্দেহ করছে।

আসাম পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে পাওয়া আলামত এবং পারিপার্শ্বিক তথ্য আত্মহত্যার দাবিকে সমর্থন করছে না। প্রকৃত রহস্য উদঘাটনে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

বর্তমানে পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে। 

Post a Comment

0 Comments