আদালতে তোলার সময় নিজের হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানোর ঘটনায় তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।
আজ ৩ অক্টোবর ২০২৬, শুক্রবার ঢাকার বিমানবন্দর থানার একটি মামলায় তাকে আদালতে হাজির করা হলে তিনি সাংবাদিকদের কাছে এই ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীন দেশের মাটিতে এমন আচরণের শিকার হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক ও অসম্মানজনক।
এর আগে শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি।
এদিকে একজন বীর মুক্তিযোদ্ধাকে হাতকড়া ও হেলমেট পরিয়ে আদালতে তোলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই বিষয়টিকে একজন মুক্তিযোদ্ধার প্রতি অসম্মান হিসেবে দেখছেন।
0 Comments