![]() |
| মসজিদে নববি ছবি সংগৃহীত |
আন্তর্জাতিক রিপোর্ট ফ্রিডম নিউজ বিডি
প্রকাশিত : ২ অক্টোবর ২০২৬
সৌদি আরবের পবিত্র মদিনা শহরে মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহকারী একটি বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করেছে ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট।
বৃহস্পতিবার জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, মঙ্গলবার ভোর ৫টা ১১ মিনিটে মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণ স্টেশনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। অপারেশনাল পর্যালোচনা এবং ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে হুথিদের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়েছে। তিনি এই হামলাকে 'কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড' বলে আখ্যা দেন।
তিনি জানান, হামলায় একটি ট্রান্সফরমার বিকল হলেও জাতীয় গ্রিডে এর কোনো প্রভাব পড়েনি।
আল-মালিকি অভিযোগ করেন, হুথিরা ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামো এবং পবিত্র মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করে মুসলমানদের উসকানি দেওয়ার চেষ্টা করছে। দুই পবিত্র মসজিদ ও দর্শনার্থীদের সুরক্ষায় জোট ব্যবস্থা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
এদিকে হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে হুথিরা। হুথি নিয়ন্ত্রিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র সাবা নিউজ এজেন্সিকে জানিয়েছে, সৌদি আরবের অভিযোগ 'ভিত্তিহীন'।
প্রকাশক মঈনুল ইসলাম /আরো পড়

0 Comments