কক্সবাজারের সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করানোর পর ৫৫ শিশুঅসুস্থ হয়ে পড়েছে

ছবি সংগৃহীত 


 জাতীয় রিপোর্ট ফ্রিডম নিউজ বিডি ২৪

প্রকাশিত :০৭ ২০২৬

রিপোর্টার  মইনুল ইসলাম 

বুধবার সকাল পৌনে ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে মেডিক্যাল টিমটি সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. এনামুল হক জানান, মেডিক্যাল টিম দ্বীপে পৌঁছে অসুস্থ শিশুদের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেবে। পাশাপাশি শিশুদের অসুস্থ হওয়ার কারণও খতিয়ে দেখা হবে। টিমের সঙ্গে প্রয়োজনীয় ওষুধপত্রও পাঠানো হয়েছে।

গত ৪ অক্টোবর সেন্টমার্টিনের একটি অবকাশ রিসোর্টে ‘আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও সুন্নতে খতনা কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, ওই কর্মসূচিতে ৫ থেকে ১৫ বছর বয়সী ২১০ শিশুর খতনা করা হয়।

সেন্টমার্টিন হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দুই দিনে খতনা করানো ৫৫ শিশু ইনফেকশন ও রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের অনেকের অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল।

এ ঘটনায় দ্বীপের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, খতনা করানোর সময় স্বাস্থ্যবিধি ও প্রয়োজনীয় চিকিৎসা সতর্কতা যথাযথভাবে মানা হয়নি।

তাদের অভিযোগ, একসঙ্গে বিপুলসংখ্যক শিশুর খতনা করানোর কারণে চিকিৎসাসেবায় অবহেলা হয়ে থাকতে পারে। তবে শিশুদের অসুস্থতার প্রকৃত কারণ মেডিক্যাল টিমের পরীক্ষা-নিরীক্ষার পরই জানা যাবে। 

Post a Comment

0 Comments