 |
| ফ্রিডম নিউজ বিডি ২৪ |
ক্যাম্পাস প্রতিনিধি: ফ্রিডম নিউজ বিডি ২৪
প্রকাশিত :১২ অক্টোবর ২০২৬
হিজাব ও নিকাব নিয়ে বাজে মন্তব্য ও বৈষম্যমূলক আচরণের অভিযোগে ইংরেজি বিভাগের শিক্ষিকা তাসনিমা সিরাজ মাহবুবের বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা।
আজ ক্লাসরুমে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে এবং লাল কার্ড প্রদর্শন করে এই প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, শিক্ষিকা তাসনিমা সিরাজ মাহবুব ক্লাসে এক শিক্ষার্থীর নিকাব নিয়ে অন্যায়, বর্ণবাদী ও বৈষম্যমূলক মন্তব্য করেছেন এবং দ্বিচারিতা করেছেন।
প্রতিবাদকারী শিক্ষার্থীরা বলেন, "কালো কাপড় আমাদের প্রতিবাদের ভাষা, আর লাল কার্ড হলো এই অন্যায় ও বৈষম্যের প্রতি ধিক্কার। আমরা অন্যায়ের সমর্থকদেরও ঘৃণা জানাই।"
তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্তচিন্তা ও পারস্পরিক সম্মানের জায়গা। সেখানে পোশাক নিয়ে এমন বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
0 Comments