প্রশ্নপত্রের প্রলোভনে ছাত্রকে বলাৎকারের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে, তদন্তে জেলা শিক্ষা অফিস

ফ্রিডম নিউজ বিডি ২৪ 



বাগেরহাট প্রতিনিধি: ফ্রিডম নিউজ বিডি ২৪

প্রকাশিত : ২৭ অঅক্টোবর ২০২৬

বাগেরহাট সদর উপজেলার বড়বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার একরামুল করিমের বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রকে প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়নের (বলাৎকার) অভিযোগ উঠেছে। একই সাথে তার বিরুদ্ধে ২০২৭ সালের এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগও আনা হয়েছে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অভিযোগ, পরীক্ষার প্রায় দেড় সপ্তাহ আগে প্রধান শিক্ষক তাকে প্রশ্নপত্র দেন। এর বিনিময়ে তাকে বাসায় যেতে বলেন। শিক্ষার্থীর দাবি, "আমাকে প্রথমে বলেছে নাতির মতো দেখবে। পরে বাসায় গিয়ে বিভিন্ন কাজ করার প্রলোভন দেখায়, টাকা-পয়সা দেবে বলে। ক্লাসে খারাপ আচরণ করতো এবং মোবাইলে বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও পাঠিয়ে সমকামিতার ইঙ্গিত দিতো।"

ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে প্রধান শিক্ষকের পাঠানো মেসেজ ও ভয়েসের প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন বিদ্যালয়ের শিক্ষকরা।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ রায় বলেন, "২০১৩ সালে যোগদানের পর থেকেই তার অনৈতিক কর্মকাণ্ড, অর্থ লেনদেন ও শালীনতাবিরোধী আচরণ দেখে আসছি। শিক্ষার্থী আমার কাছে অভিযোগ দেওয়ার পর আমরা শিক্ষকরা বিষয়টি নিয়ে আলোচনা করি এবং ওই শিক্ষার্থীকে সতর্ক থাকতে বলি।"

শুধু ওই শিক্ষার্থীই নয়, নবম শ্রেণির এক ছাত্রী তানিয়া আক্তার অভিযোগ করে বলেন, "স্যারের চোখের নজর খারাপ। ক্লাসে অশ্লীল আলোচনা করেন। প্রতিবাদ করলে ক্লাস থেকে বের হয়ে যেতে বলেন।"

এদিকে এক অভিভাবক সালমা আক্তার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। তিনি বলেন, "আমার মেয়ের উপবৃত্তির সব কাগজ ও বিকাশ নম্বর জমা দিয়েছিলাম। প্রধান শিক্ষক বলেছিলেন টাকা আসেনি। পরে জানতে পারি টাকা তার বিকাশে এসেছে। আমরা চাই আমাদের সন্তানরা নিরাপদে স্কুলে আসুক। এই প্রধান শিক্ষককে দ্রুত সরানো হোক।"

এ বিষয়ে সোমবার (২৬ অক্টোবর) সকালে জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ বিদ্যালয় পরিদর্শনে যান। পরে প্রধান শিক্ষককে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম বলেন, "গতকাল একটি অভিযোগ পেয়েছি। আজ সরেজমিনে এসেছি। একটি তদন্ত কমিটি গঠন করে অভিযোগ যাচাই করা হবে। সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন। 

Post a Comment

0 Comments