 |
| আইজিপি মো: আলী হোসেন ফকির ছবি ফাইল |
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ফ্রিডম নিউজ বিডি ২৪
প্রকাশিত :২৬ অক্টোবর ২০২৬
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ। এমন মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, "সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। তবে স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না।"
এ সময় আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়।
অনুষ্ঠানে পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন আইজিপি। গত দুই মাসে ২৭ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, "শেখ হাসিনা কবে দেশে আসবেন, এটা পুলিশের বিষয় নয়। তবে দেশে কেউ কোনও ধরনের অস্থিরতা তৈরি করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।"
*সূত্র: বাংলা ট্রিবিউন, ২৬ অক্টোবর ২০২৬*
0 Comments