মরিয়মের মৃত্যুর মামলায় নতুন মোড়, এমপি গাজী নজরুলের জামিনে বাদীর আপত্তি নেই

ফ্রিডম নিউজ বিডি ২৪


নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩০ সেপ্টেম্বর


মরিয়মের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় নতুন মোড় এসেছে।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিনে আর আপত্তি নেই বলে আদালতকে জানিয়েছেন মামলার বাদী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আপস-মীমাংসার কথা উল্লেখ করে হলফনামা দেন তিনি।

এর আগে মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন তার বাবা। মামলাটি বর্তমানে তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এই মামলায় গাজী নজরুলকে দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয় এবং তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

বাদীপক্ষের আপসের পর এখন গাজী নজরুল ও মাকছুদার জামিন এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষা চলছে। 

ফ্রিডম নিউজ বিডি ২৪ মঈনুল ইসলাম 

Post a Comment

0 Comments