![]() |
| ফ্রিডম নিউজ বিডি ২৪ |
নিজস্ব প্রতিবেদক |ফ্রিডম নিউজ বিডি ২৪
৩০ সেপ্টেম্বর, বুধবার
রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফুটপাত উৎখাত অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর ১০ নম্বর এলাকায় উৎখাত অভিযান চলাকালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম।
জানা গেছে, অভিযান চলার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন লাগে যায়। এর পরেই ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় উৎখাত কাজে ব্যবহার করা একটি ভেকু এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে উপস্তিত রয়েছেন।
ফ্রিডম নিউজ বিডি/ সাহিবুর রহমান

0 Comments